সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান

আজ ২৯ নভেম্বর ২০২৫ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন জনাব শাহ মোঃ আব্দুর রউফ। তিনি ২৭ তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। ইতোপূর্বে তিনি ডিএমপি ঢাকা, সিএমপি চট্টগ্রাম এবং পিবিআইতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। নবাগত পুলিশ সুপার যোগদান শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …