সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / বাঞ্ছারামপুর চরশিবপুরে মাধ্যমিক বিদ্যালয় স্থাপন : শিক্ষা অগ্রযাত্রায় নতুন দিগন্ত

বাঞ্ছারামপুর চরশিবপুরে মাধ্যমিক বিদ্যালয় স্থাপন : শিক্ষা অগ্রযাত্রায় নতুন দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ন‌ভেম্বর) বি‌কেল সা‌ড়ে ৪টায় চর‌শিবপুর কেফা‌েয়েতুল কা‌রি‌মিয়া হা‌ফি‌জিয়া মাদ্রাসার মা‌ঠে এ আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মেঘনার তীরের এই এলাকার শিক্ষার বিস্তারে দীর্ঘ দিনের যে অগ্রযাত্রা—তা আজ নতুন উচ্চতায় পৌঁছেছে।
চরশিবপুরের শিক্ষা উন্নয়ন শুরু হয় জমিদাতা সোলেমান হাজী ও গ্রামবাসীর উদ্যোগে। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে প্রথম স্থান অর্জন করে এলাকার মানসম্মত শিক্ষার গৌরব বহন করছে। ২০১৩ সালে বিদ্যালয়টি অষ্টম শ্রেণিতে উন্নীত হয়।

বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সাল থেকে পর্যায়ক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি বন্ধ হওয়ার প্রেক্ষাপটে এলাকায় একটি পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। আশেপাশে কোনো উচ্চ বিদ্যালয় না থাকায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনায় চরশিবপুরে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জোরালো হয়। এলাকাবাসীর এই দাবি বাস্তবে রূপ পায় মরহুম সোলেমান হাজীর সুযোগ্য সন্তান, উত্তরা ব্যাংকের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলমের উদার উদ্যোগে। তিনি বিদ্যালয় নির্মাণের জন্য এক একর (১০০ শতক) জমি দান করেন। এলাকার সম্মিলিত প্রস্তাব ও সর্বসম্মতিক্রমে নতুন বিদ্যালয়ের নামকরণ করা হয়—

“চরশিবপুর জাহাঙ্গীর আলম উচ্চ বিদ্যালয়”।

আবুল কাসেম সরকারের সভাপতিত্বে মোঃ জাহিদুল ইসলাম (রতন) ও মোঃ জাকির হোসাইন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন—সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল হাসান হারুন, আবদুল লতিফ মেম্বার, উপ‌জেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ আকাশ, মোঃ মজিবুর রহমান, মোঃ মোরশেদ আলম মোল্লা, মোঃ ফজলুল হক বুলু, আল আরাফা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক, গোলাম কবির লিলু, মোঃ ইমান আলী মেম্বার, হাজী তারা মিয়া সরকার, মোঃ বেদন মিয়া মেম্বার, আঃ বাতেন মেম্বার, মোঃ শেখ সাদী সরকার, মজনু মিয়া সরকার, কালা মিয়া সরকার, আবদুল অহিদ সরকার, মোঃ সফিকুল ইসলাম, মোঃ বাবুল মিয়া, মোঃ ছিদ্দিকুর রহমান, হাজী হক মিয়া, মোঃ জাকির হোসেন মোল্লা, মাওলানা শফিকুল ইসলাম, কাজী আবদুল হান্নান, আবু রাসেল কালাই চান, দুলাল হোসেন মেম্বার, মোক্তার হোসেন, মোঃ ফুল মিয়া, আবদুর রহমান, মিস্টার জিন্নাহ, সেলিম রেজা, মোঃ হুমায়ুন কবির, আল মামুন মিঠু, মোঃ আলমগীর হোসেন, যমুনা ব‌্যাংক কর্মকর্তা মোঃ শাহ আলম, মোঃ মমিনুল হক, আবদুল জব্বার, মোঃ আবু হানিফ, মোহর আলী, চরশিবপুর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আবু জামালসহ এলাকার বহু শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যজন।

সভায় বক্তারা বলেন, চরশিবপুর জাহাঙ্গীর আলম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত সমাজ গঠনে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

Error: Contact form not found.

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …