সর্বশেষ:
Home / চট্টগ্রাম বিভাগ / রাজধানীতে বন্ধুর হাতে খুন ফরদাবাদের ইয়াসিন

রাজধানীতে বন্ধুর হাতে খুন ফরদাবাদের ইয়াসিন

স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠেছে ফরিদাবাদের আকাশ বাতাস। একটি অটোরিকশার জন্য ঢাকা জেলার দোহার থানায় নিজের বন্ধুর হাতে নির্মম ভাবে খুন হয়েছেন এই গ্রামের ইয়াসিন মিয়া! লাশ বাড়িতে আনতেই ফরদাবাদ গ্রাম জুড়ে কান্নার রোল ওঠে! পরে ফরদাবাদ উত্তরপাড়া কবরস্থানে ইয়াসিন মিয়াকে দাফন করা হয়। স্থানীয় শতশত মানুষ উপস্থিত ছিলেন জানাজায়।

এলাকাসী জানায়, ইয়াসিন একজন পরিশ্রমী এবং নম্র স্বভাবের ছেলে ছিল। বন্ধুর হাতে এভাবে প্রাণ হারানো বেদনাদায়ক।

ইয়াসিন ঢাকার জুরাইন এলাকায় অটোরিকশা চালাতেন। গত ১৬ নভেম্বর অটোরিকশা নিয়ে বের হওয়ার পর তিনি আর ঘরে ফেরেননি। ফোন বন্ধ পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানতে পারেন ইয়াসিনের মরদেহ দোহার থানার হেফাজতে রয়েছে।

স্থানীয়রা জানান, ইয়াসিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছুরিকাঘাত করার ঘটনায় মূল অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

নিহতের বাবা বিল্লাল মিয়া বাদী হয়ে দোহার থানায় মামলা দায়ের করেন।

দোহার থানা পুলিশ জানিয়েছে—আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

আসামি সোহাগ স্বীকার করে—
প্রায় এক বছর আগে জুরাইন এলাকায় ইয়াসিনের সঙ্গে তার বন্ধুত্ব হয়।
১৬ নভেম্বর সে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনায় ইয়াসিনকে দোহার এলাকায় নিয়ে আসে।
সন্ধ্যায় তারা নেশা করে
ইয়াসিন অচেতন হলে সে পূর্বপরিকল্পিতভাবে ছুরি দিয়ে গলা ও শরীরে আঘাত করে হত্যা করে।

Check Also

মুরাদনগর থানায় গ্রেফতারি পরোয়ানা তামিলে শ্রেষ্ঠত্বের দখল ভেলানগরের শামীমের

নিজস্ব প্রতিনিধি। কুমিল্লার মুরাদনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম আহম্মেদ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ …