সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / জোটের প্রার্থী কতটুকু সাফল্য পাবে জানি না, তবে দল সিদ্ধান্ত দিলে মেনে নিতে হবে: এম.এ খাল

জোটের প্রার্থী কতটুকু সাফল্য পাবে জানি না, তবে দল সিদ্ধান্ত দিলে মেনে নিতে হবে: এম.এ খাল

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোটের প্রার্থী নিয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক বলেছেন, জোট থেকে প্রার্থী দিলে কতটুকু সাফল্য পাবে, জানি না। দল এমন সিদ্ধান্ত নিলে মেনে নিতে হবে।’

সম্প্রতি আসন্ন নির্বাচন নিয়ে প্রথম আলোর একটি সংবাদে তার এমন মন্তব্য দেখতে পাওয়া যায়।

প্রথম আলোর প্রতিবেদনের অংশটি সময়ের বাঞ্ছারামপুরের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এখানে কাউকে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। জোট হলে আসনটি সাকিকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
গুঞ্জন থাকায় স্থানীয় বিএনপিতে কিছু অসন্তোষ আছে। এখানে মনোনয়নপ্রত্যাশী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিক সিকদার ও জিয়াউদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর সাইদুর রহমান উল্লেখযোগ্য।
এম এ খালেক বলেন, ‘জোট থেকে প্রার্থী দিলে কতটুকু সাফল্য পাবে, জানি না। দল এমন সিদ্ধান্ত নিলে মেনে নিতে হবে।’
এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে দেওয়ান নকিবুল হুদা, ইসলামী আন্দোলনের উপজেলার সহসভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আবদুল মজিদ, সিপিবির জেলার সাবেক সভাপতি সৈয়দ মো. জামাল ও এনসিপির উপজেলার প্রধান সমন্বয়ক মো. মাইন উদ্দিন প্রার্থী হবেন বলে আলোচনা আছে।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …