সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / ম্যাজিক বাউলিয়ানায় ‘ম্যাজিক কার্ড’পেলেন বাঞ্ছারামপুরের রুবেল বাউল

ম্যাজিক বাউলিয়ানায় ‘ম্যাজিক কার্ড’পেলেন বাঞ্ছারামপুরের রুবেল বাউল

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান ম্যাজিক বাউলিয়ানায় অংশ নিয়েছিলেন বাঞ্ছারামপুরের সন্তান রুবেল বাউল। সেখানে বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। বিচারকদের মন জয় করে ঢাকায় অডিশন রাউন্ডে ম্যাজিক কার্ড পেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি সুখবর দেন রুবেল বাউল। তার এই অর্জনে উল্লসিত বাঞ্ছারামপুরের মানুষজন। অনেকেই তাকে জানাচ্ছেন অভিনন্দন ও শুভেচ্ছা।

রুবেল বাউলও আগামী দিনের অগ্রযাত্রায় সবার দোয়া চেয়েছেন। খুব শীঘ্রই পরবর্তী চূড়ান্ত রাউন্ডে যাওয়ার স্বপ্নে বিভোর এই শিল্পী।

উল্লেখ্য, বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের সন্তান রুবেল বাউল। মায়াবী আর সুরেলা কণ্ঠে সবার মন জয় করেন ছোট বেলা থেকেই। এলাকাবাসীও এক নামেই চেনেন তাকে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে মঞ্চে গান পরিবেশন করে নিজের জাত চিনিয়েছেন এই শিল্পী। বিশেষ করে লালনগীতিতে তার রয়েছে আলাদা দখল। চাতক পাখি দলের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তিনি। এর আগেও দেশের বিভিন্ন টেলিভিশনে গান পরিবেশন করেছেন রুবেল বাউল।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …