সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামী। এসময় ধর্মের গণ্ডি পেরিয়ে মানুষ হিসেবে সবার পাশে থাকার আশ্বাস দেন জামায়াত নেতারা।
শনিবার উজানচর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে করা হয় এই মতবিনিময়।
এমন আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। জামায়াতে কাছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন। ধর্মীয় আচার অনুষ্ঠান যেন শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারেন এ বিষয়ে জামায়াতের সহযোগিতাও চান তারা।
এসময় ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নকিবুল হুদা তাদের দাবি দাওয়া পূরণে আশ্বাস দেন। জামায়াত কোনো ধর্মের শত্রু নয় বলে উল্লেখ করেন তিনি। ধর্মের সীমা পেরিয়ে এক সঙ্গে বসবাসের পরিবেশ উপহার দেয়ার কথা বলেন এই এমপি প্রার্থী। জামায়াত কোনো মন্দিরে হামলা করেনি বরং সবাইকে নিরাপত্তা দিয়েছে বলেও জানান তিনি।
সভায় বাঞ্ছারামপুরের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। ধর্মীয় সম্প্রীতি বজায়ে রেখে কাঁধে কাঁধ মিলেয়ে নতুন স্বপ্নে বিভোর হওয়ার কথাও বলেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবুল বাশার, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কামালুদ্দিন ভূইয়া, উপজেলা সহকারী সেক্রেটারি জেনারেল আলাউদ্দিন সাদি, উজানচর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী লিটন মিয়া, চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন মুন্সীসহ সাইফুল ইসলাম বাবুল।
সময়ের বাঞ্ছারামপুর