০৬ অক্টোবর ২০২৫, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর আজ বিকেলে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভাটি অনুষ্ঠিত হয় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব মাইন উদ্দীন চৌধুরীর বাড়িতে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ দানু মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির হোসেন বাঞ্ছারামপুর মডেল থানা, সাংবাদিক,এম. এ. আউয়াল এবং প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।সিনিয়র নেতা মাইন উদ্দীন চৌধুরী, সাইফুল ইসলাম সুমন মেম্বার, উক্ত সভা পরিচালনা করেন বিপ্লব আহম্মেদ, সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ফজু মিয়া, নেতা বাবুল মিয়া, নেতা খাইরুদ্দিন ,এস. এম. করিম, চৌধুরী মোহাম্মদ কনু, কাজী ফুল মিয়া, সৈয়দ দস্তগীর, রাকিবুল হোসাইন তারা, নাজিমুদ্দিন, কাদের মিয়া, , মমিন ফকির, আব্দুল মোনাফ, শফিকুল ইসলাম পিয়ার, আব্দুল মান্নান প্রমুখ।বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।শেষে মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সময়ের বাঞ্ছারামপুর