সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / বাঞ্ছারামপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

বাঞ্ছারামপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—শান্তিপুর গ্রামের আনাথ মিয়ার মেয়ে চাঁদনি (৯) এবং চরমরিচাকান্দি গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে নিঝুম (৭)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।

মপুর ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের টিএসআই ডা. রঞ্জন বর্মন জানান, শিশু দুজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।

হঠাৎ দুই সন্তানকে হারিয়ে পরিবারগুলো বাকরুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

Check Also

বাঞ্ছারামপুরে দালালমুক্ত ভূমি সেবা: সোনারামপুরে সরাসরি কার্যক্রমে স্বস্তি জনমনে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। …