বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের হাসিনা আক্তার। তার খোঁজ পেতে দিশেহারা হয়ে পড়েছে পরিবার, স্বজন ও এলাকাবাসী।
৩৫ বছর বয়সী হাসিনা রুপসদী গ্রামের খলিল বেপারি বাড়ির বাসিন্দা বাক্কী মাস্টারের ছোট বোন ও নুরু মিয়ার মেয়ে।
হাসিনা কথা বলতে না পারলেও উদার মানসিকতা দিয়ে জয় করেছিলেন মানুষের মন। হঠাৎ তার নিখোঁজের খবরে এলাকায় বইছে শোকের ছায়া।
স্বজনদের চাওয়া দ্রুতই যেন হাসিনা ফিরে আসে তাদের মাঝে।
পরিবারের বরাতে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বিকেলে রূপসদী দক্ষিণপাড়া দিয়ে বাড়ি ফেরার পথে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। তার খোঁজ পেতে পরিবারটির চলছে আপ্রাণ প্রচেষ্টা। নাওয়া-খাওয়া নেই তাদের।
কোথাও যদি হাসিনার সন্ধান পাওয়া যায় তাহলে মো:সাইদুল ইসলাম এর নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছে পরিবার। 01726-233009।
হাসিনার সন্ধান পেতে এই সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন দেশের সব প্রান্তে। আপনার একটি শেয়ারের মাধ্যমেই হয়তো হাসিনা ফিরে আসতে পারে পরিবারের কাছে।
সময়ের বাঞ্ছারামপুর