আজ মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সকাল ১১টা হতে কোরআন তেলোয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক মো. সোহাগ মিয়া। সমাবেশটি সঞ্চালনা করেন শিক্ষক মো. আল-আমিন।এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মো. অলিউল্লাহ, গোলাম মোস্তফা, শাহনাজ ফাতেমা, জামিনা আক্তার, মো রোমন হায়দার,শাহা আলম,বিভাষ চন্দ্র দাস,আল মামুন এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো.ফরিদ মিয়া, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সভায় প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন বলেন, “এসএসসি ২০২৬ পরীক্ষায় অংশ নিতে হলে শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।” সহকারী প্রধান শিক্ষক মো. সোহাগ মিয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার ওপর গুরুত্ব আরোপ করেন।অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ব্যবসায়ী মো. ফরিদ মিয়া বলেন, “শিক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার অন্যতম কারণ মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার। এ বিষয়ে সচেতন হয়ে তাদের নিয়ন্ত্রণ করা অভিভাবকদের দায়িত্ব।”অভিভাবক সমাবেশে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা পরীক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন।
সময়ের বাঞ্ছারামপুর