সর্বশেষ:
Home / জাতীয় / জুলাই শহীদদের স্মরণে বাঞ্ছারামপুরে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই শহীদদের স্মরণে বাঞ্ছারামপুরে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৩৬ জুলাই শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মুফতি আতিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল মজিদ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান, উপজেলা শাখার সিনিয়র উপদেষ্টা মাওলানা বাহাউদ্দীন, উপদেষ্টা হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম জাহাঙ্গীর এবং জামায়াত ইসলামী বাঞ্ছারামপুর উপজেলার সাধারণ সম্পাদক শামীম নূর ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সারোয়ার হাসান আলমগীর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা বাছির উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, দরিয়া দৌলত ইউনিয়নের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ, সোনারামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম, ইমাম সমিতির সহ-সভাপতি মো. লিটন মিয়া, এবং ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Check Also

বাঞ্ছারামপুরে দালালমুক্ত ভূমি সেবা: সোনারামপুরে সরাসরি কার্যক্রমে স্বস্তি জনমনে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। …