ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১২ জুলাই) পাহাড়িয়াকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে হয় এই সভা।
সভায় সঞ্চালনায় ছিলেন পহাড়িয়াকান্দি ইউনিয়ন শাখার সেক্রেটারী মো মাহফুজুর রহমান সুমন।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর বাঞ্ছারামপুর উপজেলা শাখার আমির মোহাম্মাদ আবুল বাশার।
তিনি বলেন, জামায়াতে ইসলামী, সৎ লোক তৈরী করে। রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে জামায়াত দেশকে সুন্দর ভাবে গড়ে তুলবে। ইসলামী আইনে পরিচালিত হবে সমাজ আর রাষ্ট্র, যা সবার জন্যই হবে মঙ্গলজনক।
সভায় প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা।
তিনি বলেন, ইসলামী সরকারই পারবে
দুর্নীতি, মাদক, সন্ত্রাস বন্ধ করতে। আসছে নির্বাচনে জামায়াতকে ভোট দিলেই মুক্তি মিলবে মানুষের। পূরণ হবে জনগণের আশা-আকাঙ্খা।দলের ভাবমূর্তি রক্ষায় নেতাকর্মীদের সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলার সেক্রেটারী মো শামীম নূর ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র কায়েম করেতে চায়, যেখানে সকলে হবে স্বাধীন, সকল প্রকার জুলুম নির্যাতন কিছুই থাকবে না।
সময়ের বাঞ্ছারামপুর