নদীবিধ্যেত অঞ্চল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর। এই এলাকার চারপাশ ঘিরে রয়েছে নদী। এই নদীকে কাজে লাগিয়ে পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে চান জোনায়েদ সাকি।
বিএনপি জোট সমর্থিত এই এমপি প্রার্থী বলেন, বাঞ্ছারামপুরের নদীগুলোকে কাজে লাগিয়ে অনেক কিছু সম্ভব। নদীর পাড়কে কেন্দ্র করে বিনিয়োগ আনা সম্ভব এখানে। নদী পাড়ের পর্যটনের এক বিশাল সম্ভাবনা রয়েছে বাঞ্ছারামপুরে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাঞ্ছারামপুরে প্রথম দিনের মতো নির্বাচনী প্রচারণায় নেমে এসব কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, বাঞ্ছারামপুরে কোনো বিনিয়োগ হয় না। এই দিকটিতে আমরা গুরুত্ব দেবো। যাতে বড় বড় কোম্পানিগুলো বিনিয়োগে আকৃষ্ট হয়। নদী কেন্দ্রিক এক ব্যবস্থা গড়ে তোলে নতুন পথে এগিয়ে যাবো আমরা।
এ সময় মেঘনা সেতুর উপরও গুরুত্বারোপ করেন এই নেতা। নির্বাচিত হলে মেঘনা সেতুর কাজ এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
সময়ের বাঞ্ছারামপুর