সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / স্যার, ক্যাপ্টেন তাজের বিষয়টা দেখবেন’ বললেন একেএম মুসা, মির্জা ফখরুলের জবাব ‘ওনি তো জেলে’

স্যার, ক্যাপ্টেন তাজের বিষয়টা দেখবেন’ বললেন একেএম মুসা, মির্জা ফখরুলের জবাব ‘ওনি তো জেলে’

ক্যাপ্টেন তাজের বিষয়টি দেখার অনুরোধ একেএম মুসার, মির্জা ফখরুলের জবাব ‘ওনি তো জেলে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ঢাকার গুলশানে এক বৈঠকে মিলিত হন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির নেতারা। সঙ্গে ছিলেন জোটের প্রার্থী জোনায়েদ সাকি।

বৈঠকের এক পর্যায়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুসা সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন এবি তাজুল ইসলামের প্রসঙ্গ তুলেন। এসময় মুসা মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্যে করে বলেন, ‘ স্যার, ক্যাপ্টেন তাজের বিষয়টা একটু দেখবেন স্যার আপনারা’।

জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ক্যাপ্টেন তাজ তো আছেই জেলে!

এসময় উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশকেও ক্যাপ্টেন তাজের ব্যাপারে কথা বলতে শোনা যায়।

তবে সাবেক সংসদ সদস্য খালেক পিএসসি ও জোনায়েদ সাকিসহ অন্য নেতাদের এসময় চুপ থাকতে দেখা গেছে।

এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে মির্জা ফখরুল ইসলামকে বলতে শোনা যায়, আপনাদের এলাকায় তো জামায়াত খুব একটা স্ট্রং থাকার কথা না। এরপরই বিএনপি নেতারা বলে ওঠেন, কওমি মাদ্রাসার একটা প্রভাব আছে এলাকায়!

উল্লেখ্য, জোটের প্রার্থী হিসেব জোনায়েদ সাকিকে এই মিটিংয়ের পরই জোরালো সমর্থন দেয় বিএনপি। এর আগে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির দুই নেতা। মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বৈঠকের পর সাকিকে বিএনপি থেকে সমর্থনের জোরালো আওয়াজ পাওয়া যায়।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …