সর্বশেষ:
Home / বিশ্ব বার্তা / ম্যাক্স দুর্ঘটনায় ৭৩৭ উৎপাদন কমালো বোয়িং

ম্যাক্স দুর্ঘটনায় ৭৩৭ উৎপাদন কমালো বোয়িং

বোয়িংয়ের৭৩৭ মডেলের প্লেন। ছবি: সংগৃহীত

 

 

ঢাকা: ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় বোয়িংয়ের ‘৭৩৭’ মডেলের প্লেন বিধ্বস্ত হওয়ার পর এ মডেলের প্লেন গ্রাউন্ড করেছে বিশ্বের

 

বহু দেশ। শুধু তাই নয়, এ মডেলের প্লেনের উৎপাদনও কমিয়ে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান বোয়িং।

 

এক বিবৃতিতে উৎপাদন কমানোর এ তথ্য নিশ্চিত করেছে বোয়িং।

 

বিবৃতিতে কোম্পানিটি বলেছে, প্রতি মাসে এ মডেলের ৫২টি প্লেন উৎপাদন করতো বোয়িং। তবে এখন তা কমিয়ে ৪২-এ আনা

 

হয়েছে।

 

বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস মুইলেনবার্গ বলেন, এ মডেলের প্লেনে যে ঝুঁকি রয়েছে, আমাদেরই দায়িত্ব তা

 

অপসারিত করা। আমরা জানি কিভাবে তা করতে হয়।

 

তিনি বলেন, এ মডেলের প্লেনের অ্যান্টি-স্টল সিস্টেম (এমসিএএস সফটওয়্যার) আপডেটে কাজ করছে বোয়িং। পাশাপাশি

 

ম্যাক্স চালকদের জন্য নতুন করে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

 

জানা যায়, বোয়িংয়ের ইতিহাসে সবচেয়ে কম সময়ে জনপ্রিয়তা পাওয়া ও সর্বাধিক বিক্রিত প্লেনটি হলো ‘৭৩৭ ম্যাক্স৮’।

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, এ মডেলের প্লেনের অ্যান্টি-স্টল সিস্টেমে ক্রুটি থাকায় বর্তমানে সেগুলো গ্রাউন্ড করে রাখা হয়েছে।

 

গত মার্চে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার বোলে বিমান বন্দর থেকে ইথিপিয়ান এয়ারলাইন্সের ‘৭৩৭ ম্যাক্স’ মডেলের

 

প্লেনটি উড্ডয়নের ৬ মিনিট পরই বিধ্বস্ত হয়ে এর ১৫৭ আরোহীর সবাই নিহত হন।

 

এর পাঁচ মাস আগেই ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের এ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হয়ে প্লেনে থাকা ১৮৯ জন আরোহীর সবাই

 

নিহত হন।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য থেকে জানা যায়, বিধ্বস্ত হওয়া দু’টি প্লেনের পাইলটরাই প্লেন দু’টির অ্যান্টি-স্টল সিস্টেম নিয়ে

 

 

 

ঝামেলায় পড়েছিলেন। যার ফলে প্লেন দু’টি খাড়াভাবে অবতরণ করতে হয়েছিল।

Check Also

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গুঞ্জন, নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে জল্পনা

ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu–কে লক্ষ্য করে ইরানের বিপ্লবী গার্ড আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে—এমন দাবি ঘিরে …