সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / সংস্কার হচ্ছে কানাইনগর ও ছয়ানি সেতু, ৩ দিন বন্ধ থাকছে ফেরিঘাটে চলাচলের রাস্তা

সংস্কার হচ্ছে কানাইনগর ও ছয়ানি সেতু, ৩ দিন বন্ধ থাকছে ফেরিঘাটে চলাচলের রাস্তা

সংস্কার হচ্ছে কানাইনগর ও ছয়ানি সেতু, ৩ দিন বন্ধ থাকছে ফেরিঘাটে চলাচলের রাস্তা

কানাইনগর ও ছয়ানি বেইলি সেতুর নির্মাণ কাজের জন্য তিন দিন বন্ধ থাকবে এই অঞ্চলের যান চলাচল। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশনন্দি-কড়ইকান্দি ফেরিঘাটের কানাইনগর প্রান্তে কানাইনগর বেইলি সেতু ও ছয়ানি বেইলি সেতুর মেরামত কাজের জন্য আগামী ১৮ জানুয়ারি দিবাগত রাত ১০ টা থেকে ২১ জানুয়ারি ভোর ৬ টা পর্যন্ত এই দুই সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে।

ফেরিঘাট রোডে চলাচল করা যানবাহন ও সাধারণ মানুষকে এই সড়কের বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়।

সাময়িক এই অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছে সওজ। এছাড়াও সবার সহযোগিতাও চেয়েছেন তারা।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …