সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি যেন ডান আর বামের যুদ্ধের ময়দান

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি যেন ডান আর বামের যুদ্ধের ময়দান

ব্রাহ্মণবাড়িয়া-৬ ( বাঞ্ছারামপুর) আসনটি এখন নানান কারণে আলোচিত। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামপন্থী রাজনীতির আইকন জোনায়েদ সাকি। অন্য দিকে ডানপন্থী রাজনীতির বাহক জামায়াতের প্রার্থী হিসেবে আছেন তরুণ রাজনৈতিক মো. মহসিন।

মোটা দাগে এই আসনটিতে এখন ডান আর বামে দুই ভাগে বিভক্ত। বিএনপি জোটের প্রার্থী হিসেবে নিজ দলের কর্মীদের পাশাপাশি অনেক বিএনপি নেতার সমর্থনও পেতে শুরু করেছেন জোনায়েদ সাকি। নিজের কর্মী সংখ্যাও বাড়ছে দিন দিন।

অন্যদিকে শক্ত ঘাঁটি গড়ে বসে রয়েছেন জামায়াত। এর আগে এক প্রচারণায় নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছেন লোক সংখ্যা দেখিয়ে। এই অঞ্চলে ইসলামপন্থী লোকের সংখ্যাও বহুল! সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনেকটা প্রমাণও পাওয়া যায়। তরুণদেরও অনেকটা আকৃষ্ট করতে পেরেছে জামায়াত।

সম্প্রতি জামায়াতের সমর্থকরা নানান জায়গায় মন্তব্য শুরু করেছেন, জোনায়েদ সাকি এখানে জামানত হারাবেন। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় সাকির সমর্থকরা বলছেন, তেমন পাত্তা পাবে না জামায়াত। এ নিয়ে উপজেলা জুড়ে চলছে নানা আলোচনা।
সব মিলিয়ে ডান আর বামের এক যুদ্ধের ময়দান হয়ে ওঠেছে আসনটি। নিজেদের শক্তি সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া হয়ে ওঠেছেন তারা।

উল্লেখ্য, আসনটিতে ধানের শীষের কোনো প্রার্থী নেই। এখানে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ খালেক। তবে মনোনয়ন বৈধ হয়নি উপজেলা বিএনপির সভাপতি পলাশের।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …