ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জামায়াত মনোনীত প্রার্থী মো. মহসীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কাজী আবুল বাশার, উপজেলা সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম, সহকারী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রার্থী মো. মহসীন বলেন,
“বিগত কয়েকটি নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। ফ্যাসিবাদী আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে। আমরা আশাবাদী, এবারের নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে এবং অবশ্যই যোগ্য প্রার্থী বিজয়ী হবে।”
এদিকে জানা যায়, সহকারী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা প্রথমে এ আসনের মনোনীত প্রার্থী ছিলেন। তবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তাঁর তিন বছর পূর্ণ না হওয়ায় তার পরিবর্তে মো. মহসীনকে দলীয়ভাবে মনোনীত করা হয়।
সময়ের বাঞ্ছারামপুর