সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / নেতাকর্মীদের আশাহত না হওয়ার অনুরোধ, উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন সংগ্রহ

নেতাকর্মীদের আশাহত না হওয়ার অনুরোধ, উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন সংগ্রহ

বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ার কারণে দলের নেতাকর্মীদের আশাহত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ইঙ্গিতও দেন তিনি।

এরই অংশ হিসেবে শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা।

স্বতন্ত্র প্রার্থী হয়ে এই মনোনয়ন সংগ্রহ করা হয়।

বিএনপির কেউ ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মনোনয়ন না পাওয়াতে তৃণমূলের নেতাকর্মীদের রয়েছে হতাশা। তবে তার মাঝেও আশার আলো দেখাচ্ছেন পলাশ।

হতাশ না হয়ে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বানও জানান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো বেশ কয়েকজন নেতা মনোনয়ন সংগ্রহ করবেন। তবে শেষ পর্যন্ত আলোচনা করে একজন প্রার্থী দিয়ে বাকিরা সবাই তা প্রত্যাহার করে নিবেন।

এরই অংশ হিসেবে স্বতন্ত্র মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য এমএ খালেক পিএসসি।

সব মিলিয়ে নিজেদের কাছে আসনটি ধরে রাখার জন্য নানা কৌশলে আগাচ্ছে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি।

জোনায়েদ সাকির হাতে আসনটি দিতে কোনো ভাবেই চাচ্ছেন না বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। এতে তাদের অস্তিত্বের হুমকির মুখে পড়বেন বলে মনে করছেন তারা।

অন্যদিকে জামায়াতের কারণে জোনায়েদ সাকি এই আসনটি ধরে রাখতে সক্ষম হবেন কি না সেই প্রশ্নও উঠছে। যার কারণেই বিএনপি কোনো ভাবেই আসনটিকে হাতছাড়া যাতে করতে না হয় এজন্য স্বতন্ত্র প্রার্থীতেই ভরসা করবেন তৃণমূলের নেতাকর্মীরা।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …