বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ারাজনীতি

রাজনীতির নতুন সমীকরণ, নেয়া হলো খালেক পিএসসির মনোনয়ন

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনটিকে ঘিরে দেখা দিয়েছে রাজনীতির নানান সমীকরণ। এই আসনটিতে বিএনপির তরফ থেকে মনোনয়ন দেয়া হয়েছে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিকে। তবে এ নিয়ে তৃণমূলে দেখা দিয়েছে ক্ষোভ আর হতাশা। বিএনপি নেতাকর্মীদের দাবি ছিল এখানে ধানের শীষের প্রার্থী দেয়ার।

সাকিকে মনোনয়ন দিলেও রাজনীতির নতুন এক সমীকরণে যাচ্ছে বিএনপি। তারই অংশ হিসেবে স্বতন্ত্র মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য এমএ খালেক পিএসসি।

শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে খালেক পিএসসির নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

দলীয় সূত্রে জানা যায়, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন না পেলে দল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খালেক পিএসসি এগিয়ে রয়েছেন। ঐক্যবদ্ধ থেকে তাকে সমর্থনের গুঞ্জন চলছে।

জোনায়েদ সাকির হাতে আসনটি দিতে কোনো ভাবেই চাচ্ছেন না বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। এতে তাদের অস্তিত্বের হুমকির মুখে পড়বেন বলে মনে করছেন তারা।

অন্যদিকে জামায়াতের কারণে জোনায়েদ সাকি এই আসনটি ধরে রাখতে সক্ষম হবেন কি না সেই প্রশ্নও উঠছে। যার কারণেই বিএনপি কোনো ভাবেই আসনটিকে হাতছাড়া যাতে করতে না হয় এজন্য স্বতন্ত্র প্রার্থীতেই ভরসা করবেন তৃণমূলের নেতাকর্মীরা।

Related Articles

Back to top button