সর্বশেষ:
Home / ব্রাহ্মণবাড়িয়া / নবীনগরের গনিশাহ মাজার এলাকায় জোড়া খুনের ঘটনায় রিফাত সহ ২ জনকে আটক করেছে র‍্যাব। ‎

নবীনগরের গনিশাহ মাজার এলাকায় জোড়া খুনের ঘটনায় রিফাত সহ ২ জনকে আটক করেছে র‍্যাব। ‎

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিপন ও ইয়াছিন হত্যার ঘটনায় রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ ২ জনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।
‎গ্রেপ্তারকৃতরা হল রিফাত (৩০) ও রিমন (২৮)।

‎সোমবার (১০ নভেম্বর) ভোররাতে র‍্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল জেলা পুলিশের সহায়তায় বাঞ্ছারামপুর উপজেলার উজানচর খোসকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করে।

‎র‍্যাব-৯ সূত্র জানায়, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার এলাকায় মাদকের আধিপত্য নিয়ে
‎থোল্লাকান্দি গ্রামের রিফাত ও নূরজাহানপুর গ্রামের শিপন এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১ নভেম্বর রাতে ওই বিরোধের জের ধরে রিফাত বাহিনীর সন্ত্রাসী হামলায় শিপন ও ইয়াছিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
‎ঘটনার পর থেকে এলাকায় পুলিশ ও র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে।
‎এ বিষয়ে র‍্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরনবী বলেন,’আজ ১০ নভেম্বর ভোরে র‍্যাবের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রিফাতকে আটক করা হয়। পরে তার দেওয়া জবানবন্দীতে খোল্লাকান্দি গ্রামের লিমনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তার স্বীকারোক্তি অনুযায়ী দোচালা টিনসেড ঘরের খাটের নিচে মাটির নিচে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

‎তিনি আরও জানায়, ২ জন কে খুনেরর ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
‎নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন,’গ্রেপ্তার হওয়া রিফাত এজহারভূক্ত আসামি। তাকে কাল আদালতে প্রেরণ করা হবে।’

Check Also

গোপনে তালাক, তবুও স্বামীর কাছ থেকে টাকা-স্বর্ণ আদায়! বাঞ্ছারামপুরে প্রবাসীকে টার্গেট করে চাঞ্চল্যকর প্রতারণা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা এলাকায় প্রবাসীর কষ্টার্জিত প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা ও ১১ ভরি …