আশরাফুল ইসলাম মারুফ বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পবিত্র ঈদুল আজহা ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভা, বিভিন্ন দফতরের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ঈদ উদযাপনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, নাগরিক সেবা, স্বাস্থ্য ও পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে নানা গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী, সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাজিদ, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, কৃষি কর্মকর্তা মো. নাছির উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মণ, সমাজসেবা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা ইভা, সমবায় কর্মকর্তা সাবিহা সুলতানা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, ভূমি অফিসের নায়েব এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আসন্ন ঈদ উদযাপনকে কেন্দ্র করে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সময়ের বাঞ্ছারামপুর