সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / বাঞ্ছারামপুরের ‘জমিদার’ এবার গেল ঢাকায়

বাঞ্ছারামপুরের ‘জমিদার’ এবার গেল ঢাকায়

এবারে বাঞ্ছারামপুরের সবচেয়ে বড় গরুটি হলো আশ্রাফবাদ গ্রামের ‘জমিদার’। জমিদারের মতোই চাল-চলন বিধায় এর মালিক শাহাবুদ্দিন আহম্মেদ গরুটির নাম রেখেছেন জমিদার। গরুটি বিক্রির উদ্দেশ্যে এবার নেয়া হয়েছে ঢাকায়।

সোমবার (২ জুন) আশ্রাফবাদ গ্রাম থেকে গরুটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছে মালিক শাহাবুদ্দিন আহম্মেদ। রাজধানীর নতুন বাজার ১০০ফিট এলাকার হাটে তোলা হবে জমিদারকে।

 

সাড়ে তিন বছর ধরে লালন পালন করে এলাকার সবচাইতে বড় গরু হিসেবে তৈরি করা হয়েছে এটিকে। এবারে বাঞ্ছারামপুরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিশাল আকৃতির এই গরুটি।

 

শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, গরুটি আমার খুব শখের। রুটি ছাড়া তেমন কিছুই খায় না আমার জমিদার। খুবই ভালো লাগছে এলাকার সবচাইতে বড় গরুটি আমার। সবাই দেখতে আসছে জমিদারকে। সাড়ে তিন বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই পর্যায়ে এনেছি। তার চালচলন সব জমিদারের মতো। আরাম-আয়েশের জীবন। তাই নামও রেখেছি জমিদার। আমার পরিশ্রম স্বার্থক।

 

 

 

তিনি আরও বলেন, গরুটিকে এলাকার কোনো হাটে তুলিনি। ঢাকার হাটে তোলার চিন্তা ছিল আগে থেকেই। তাই ঢাকার পথে রওয়ানা হয়েছি। দেখি সেখানে দাম কেমন বলে, আর কততে বিক্রি করতে পারি।

 

স্থানীয় বাসিন্দা বরকত মিয়া বলেন, এত বড় গরু আমার জনমেও দেখি নাই। পুরা হাতির মতো। গরুটি আমাদের এলাকার, এটাই সবচাইতে ভালো লাগার। শাহাবুদ্দিনের দেখাদেখি বড় গরু পালনে আমরা সবাই সাহস পাইছি। যুবকরা এখন থেকে বড় গরু তৈরি করতে উৎসাহ পাবে।

 

ঢাকাতে কত টাকায় বিক্রি হবে বাঞ্ছারামপুরের জমিদার তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাঞ্ছারামপুরবাসী।

Check Also

বাঞ্ছারামপুরে দালালমুক্ত ভূমি সেবা: সোনারামপুরে সরাসরি কার্যক্রমে স্বস্তি জনমনে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। …