সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / সাকি ভাই খেজুর কই? তরুণদের এই প্রশ্নের পর অবশেষে বাঞ্ছারামপুর এলো ৩৬ কার্টুন

সাকি ভাই খেজুর কই? তরুণদের এই প্রশ্নের পর অবশেষে বাঞ্ছারামপুর এলো ৩৬ কার্টুন

কয়েকদিন ধরে আলোচনায় রয়েছে খেজুর। সৌদি আরবের খেজুর বাংলাদেশে আসলেও তার খোঁজ পায়নি দেশবাসী। হাসনাত আব্দুল্লার লাইভের পর তা দেশব্যাপী আলোচনায় আসে। এরপর থেকেই বাঞ্ছারামপুরের তরুণ প্রজন্ম প্রশ্ন করতে থাকে জোনায়েদ সাকিকে৷ ফেসবুকে লিখতে থাকেন ‘সাকি ভাই খেজুর কই? অবশেষে খেজুরের দেখা মিলল এই উপজেলায়। এসেছে ৩৬ কার্টুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর এতিমখানা ও মাদরাসাগুলোর মাঝে বিতরণ করা হয়েছে।
সৌদি সরকারের মানবিক সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেওয়া ১২ হাজার ৫০০ কার্টুন খেজুরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের অনুকূলে ২৬০ কার্টুন বরাদ্দ দেওয়া হয়।
এর মধ্যে বাঞ্ছারামপুর উপজেলার জন্য বরাদ্দ পাওয়া ৩৬ কার্টুন খেজুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর থেকে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার প্রতিনিধিরা এসব খেজুরের কার্টুন গ্রহণ করেন। কার্টুন গ্রহণের পর তারা সৌদি আরব সরকার ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, উপজেলায় শতাধিক মাদ্রাসা ও এতিমখানার মধ্য থেকে বাছাই করে ১২১টি এতিমখানা ও মাদরাসায় সৌদি আরব সরকারের উপহার পাওয়া খেজুর বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ৩৬ কার্টুন খেজুর এতিমখানা ও মাদ্রাসার প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

Check Also

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার …