বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

ইয়াবা নিয়ে যাচ্ছিল বাছেদ মিয়া, মাঝপথেই থামাল বাঞ্ছারামপুর থানা পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। এ সময় পৃথক অভিযানে সিআর ও জিআর মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে বাঞ্ছারামপুর পৌরসভার বাঞ্ছারামপুর-উজানচর সড়কের ব্র্যাক অফিসের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর থেকে বাছেদ মিয়া (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তার বাছেদ মিয়া ছলিমাবাদ (কাজী বাড়ি), ১নং ওয়ার্ড, ছলিমাবাদ ইউনিয়নের বাসিন্দা। তিনি অলক মিয়ার ছেলে।

এদিকে একই দিনে বাঞ্ছারামপুর থানা এলাকায় পৃথক অভিযানে সিআর মামলায় মোঃ মাইন উদ্দিন (৩২) ও জিআর মামলায় দুলাল মিয়া (৪৫) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। মাইন উদ্দিন কল্যাণপুর গ্রামের এবং দুলাল মিয়া গোটকান্দি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button