ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলায় পিবিজিএসআই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSFI) স্কিমের আওতায় বাঞ্ছারামপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার, ৩১ জুলাই ২০২৫, সকাল ১১টায় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের হল রুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বাঞ্ছারামপুর এবং জেলা শিক্ষা অফিস, ব্রাহ্মণবাড়িয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তারিকুল ইসলাম, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. গৌতম কুমার রায়, গবেষণা কর্মকর্তা, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, জনাব মোঃ জুলফিকার হোসেন, জেলা শিক্ষা অফিসার, ব্রাহ্মণবাড়িয়া এবং জনাব ফেরদৌস আরা, উপজেলা নির্বাহী অফিসার, বাঞ্ছারামপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গোলাম ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বাঞ্ছারামপুর।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আতিকুর রহমান, প্রধান শিক্ষক, বাঞ্ছারামপুর এসএম পাইলট উচ্চ বিদ্যালয়; মোল্লা নাছির উদ্দিন, সভাপতি, বাঞ্ছারামপুর প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, বৃত্তিপ্রাপ্ত ৩৩ জন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এধরনের সম্মাননা শিক্ষার্থীদের শিক্ষায় আরও উৎসাহ যোগাবে এবং আগামী দিনে তারা দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।
উল্লেখ্য, পিবিজিএসআই স্কিম এর আওতায় মোট ৩৬ জন শিক্ষার্থীর তথ্য প্রেরণের কথা থাকলেও, ৩ জন শিক্ষার্থীর তথ্য প্রাপ্ত না হওয়ায় ৩৩ জন শিক্ষার্থীর ব্যাংক একাউন্ট নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।
সময়ের বাঞ্ছারামপুর