সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / বাঞ্ছারামপুরে কৃষিমেলা-২০২৫ অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে কৃষিমেলা-২০২৫ অনুষ্ঠিত

দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হলো কৃষিমেলা-২০২৫। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি কার্যালয় চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ মেলায় ছিলো বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ফলদ চারা বিতরণ। র‍্যালিটি কৃষি কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফেরদৌস আরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

মেলার শেষাংশে আগত কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণ করা হয়। মেলায় ১০টি স্টলে ফলজ ও বনজ গাছ, কৃষিপণ্য ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।

স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়

Check Also

বাঞ্ছারামপুরে দালালমুক্ত ভূমি সেবা: সোনারামপুরে সরাসরি কার্যক্রমে স্বস্তি জনমনে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। …