সর্বশেষ:
Home / জাতীয় / ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ থানার ওসি বদলি, চলছে আলোচনা-সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ থানার ওসি বদলি, চলছে আলোচনা-সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও তিনজন ইন্সপেক্টরকে (পরিদর্শক) বদলি করা হয়েছে। জনস্বার্থে তাদের বদলি করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশ।

বদলি হওয়া থানাগুলো হলো বাঞ্ছারামপুর, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর ও নবীনগর থানা।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

 

হঠাৎ একসঙ্গে জেলা পুলিশের এত বড় রদবদল নিয়ে এখন সব মহলে চলছে আলোচনা-সমালোচনা। একাধিক ওসির বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ ছিল। আবার কোনো কোনো পুলিশ কর্মকর্তা ভালো দায়িত্ব পালনের ফলস্বরূপ পদায়িত হন বলে আলোচনা আছে।

 

বাঞ্ছারামপুরের ওসি মোরশেদুল আলমকে সরাইল থানা ও নাসিরনগরের ওসি মো. খাইরুল আলমকে আশুগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অর্থাৎ দায়িত্ব ঠিক থেকে তাদের থানা বদল হয়েছে।

এ ছাড়া সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান ও আশুগঞ্জের ওসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর কোর্টের পরিদর্শক ও নবীগরের ওসি আব্দুর রাজ্জাককে ডিএসবি’র পরিদর্শক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

একই আদেশে পুলিশ লাইনে থাকা পরিদর্শক মুহাম্মদ আজহারুল ইসলামকে নাসিরনগর থানার ওসি, নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে বাঞ্ছারামপুর থানার ওসি ও আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনূর ইসলামকে নবীনগর থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

Check Also

সাংবাদিকদের পিটিয়ে তালাবদ্ধ করে পালালেন নবীনগর ভূমি কর্মকর্তা।

ঘুষ না পেয়ে সাংবাদিকদের অবরুদ্ধ করে মোবাইল ছিনতাই,নবীনগর ভূমি অফিসে তুলকালাম! ​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইউনিয়ন ভূমি …