ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজের প্রথম নির্বাচিত ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং দলের তুমুল জনপ্রিয় নেতা ভিপি আ.মান্নানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) সকালে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠন এর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও আয়োজনে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন- জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপি’র সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা,
জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা,উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক শুকড়ী সেলিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম সরকার, মনিরুল আলম, আবু কালাম, ফরিদুর রহমান, আ.খালেক, আ.হামিদ মেম্বার, আবু হানিফ, মোবারক হোসেন মেম্বার, মহিউদ্দিন উজ্জ্বল, রোস্তম মিয়া, নয়ন, নজরুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা বিএনপির কান্ডারীখ্যাত জনপ্রিয় এই সংগঠক ভিপি মান্নানের রোগমুক্তি এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করা হয়।
উল্লেখ্য, ভিপি মান্নান দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছেন। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে আইসিইউ তে ভর্তি আছেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. তাজুল ইসলাম
সময়ের বাঞ্ছারামপুর