গভীর রাতে ভেলানগরে চুরি করতে গিয়ে ধরা তেজখালির যুবক

সম্প্রতি বাঞ্ছারামপুরের বিভিন্ন গ্রামে বেড়েছে চুরির উৎপাত। বেশ কয়েকদিন আগে দড়িভেলানগরে এক ইমামের ঘরে চুরির ঘটনা বেশ আলোচনায় আসে। এবার ভেলানগর গ্রামে গভীর রাতে চুরি করতে যাওয়া এক যুবককে আটক করে স্থানীয়রা।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে চারটার দিকে ভেলানগর সরকার বাড়ির নাহিদদের বাড়িতে চুরি করতে গেলে ধরা পড়ে সে। স্থানীয়রা জিজ্ঞেস করলে আটক যুবক নিজেকে তেজখালী গ্রামের বলে পরিচয় দেন।
নিজের নাম বলেন উজ্জল, আর বাবার নাম রেণু মিয়া।
মোবাইল চুরি করতে এসেছে বলে স্বীকারোক্তিও দেয় ধরা পড়া সেই চোর। পরে গণপিটুনির শিকার হতে হয় তাকে।
স্থানীয়রা চুরির কারণে বেশ কিছু দিন অতিষ্ঠ বলে জানা গেছে। এই চোরকে ধরতে পেরে এবার সেই ক্ষোভ মেটান তারা।
নিজেদের নিরাপত্তাও চান সবাই। সবশেষ তাকে স্থানীয় ইউপি সদস্যের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।
চুরির বিষয় নিয়ে তৎপর রয়েছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। এমনটাই জানিয়েছেন ওসি মোহাম্মদ ইয়াসিন।