বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চার যুবলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ

শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন পাহাড়িয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পাহাড়িয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী মো. শাকিরুজ্জামান, একই ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন ও ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী খাইরুল ইসলাম।
আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে তাদের গ্রেফতার করা হয়।
তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।