বাঞ্ছারামপুর
বাঞ্ছারামপুরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন মো: রবিউল হাসান ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মো: রবিউল হাসান ভূঁইয়া। তার দায়িত্ব গ্রহণকে ঘিরে উপজেলা প্রশাসন ও স্থানীয় মহলে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, ভূমি সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে তার মূল লক্ষ্য।
এ সময় তিনি বাঞ্ছারামপুরকে মাদকমুক্ত রাখতে বিশেষ পরিকল্পনার কথাও জানান। মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করার পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে যুক্ত করার বিষয়েও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।