বাঞ্ছারামপুর

বাঞ্ছারামপুরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাঞ্ছারামপুর থানাধীন পৌর এলাকার আছাদনগর থেকে কাঁটাখালী সড়কে নূর মোহাম্মদের সিমেন্ট গোডাউনের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. নাজির ওরফে নাছির শেখ (৪০)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার নবাবগঞ্জ দৌড়ানির বাড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল মান্নান এবং মাতার নাম মরজিনা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় আসামির কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে গাঁজাটি জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button