বাঞ্ছারামপুরে নারী নেতৃত্বে জোনায়েদ সাকির আস্থাভাজন হচ্ছেন নাদিরা

বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের নারী নেতৃত্বের কথা আসলে প্রথম কাতারেই আসে নাদিরা হক নাদিরার নাম। সাকি যখন নির্বাচন করার পরিকল্পনা করছেন তখন থেকে তার পক্ষে কাজ শুরু করেন ভেলানগরের এই নারী নেত্রী। মানুষের দ্বারে দ্বারে ঘুরে পৌঁছে দেন জোনায়েদ সাকির বার্তা।
উঠান বৈঠক থেকে শুরু করে পথসভায় বেশ সক্রিয় প্রচারণা চালান নাদিরা। শুরুটা নিজের গ্রাম ভেলানগর থেকে, পরে ইউনিয়ন পর্যায়ে। ধীরে ধীরে নাদিরা ছড়িয়ে পড়েন পুরো উপজেলায়। বক্তব্য দিয়ে আসেন আলোচনায়। সাংগঠনিক ভিত্তি তৈরি করতেও তার রয়েছে অসামান্য দক্ষতা। মানুষকে কাছে টেনে নেয়ার এক অদ্ভুত ক্ষমতা, যা নাদিরাকে করে তুলেছে সাধারণ মানুষের কাছে জনপ্রিয়।
সময়ের সঙ্গে সঙ্গে জোনায়েদ সাকির প্রতিটি পোগ্রামে গিয়ে পরিচিত হয়েছেন নাদিরা। জোনায়েদ সাকির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন সক্রিয় থেকে। এরপর জোনায়েদ সাকি এলাকায় আসলেই খুঁজেন এই নেত্রীকে।
বর্তমানে উপজেলা জুড়ে গণসংহতি আন্দোলনের নারী নেতৃত্বের শীর্ষে রয়েছেন তিনি। তার স্বামী আলআমিন ও জোনায়েদ সাকির একজন সক্রিয় কর্মী।
নিজেকে অবশ্য নেতা নয় জোনায়েদ সাকির কর্মী হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন নাদিরা।
সময়ের বাঞ্ছারামপুরকে তিনি বলেন, জোনায়েদ সাকি ভাই খেটে খাওয়া মানুষের রাজনীতিটাই করেন, এজন্যই ওনার দলে যোগ দিয়েছি। আমার সাধ্য অনুযায়ী দলের জন্য কাজ করছি, ওনার বার্তা সবার কাছে পৌঁছে দেয়াই আমার লক্ষ্য। বিজয়ী হয়ে বাঞ্ছারামপুরের অভিনব এক উন্নয়ন করবেন তিনি।