বসতঘরে ‘ইয়া,বা’ বাণিজ্য! ১৩০ পিস ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসতঘরে ইয়াবা ব্যবসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৯নং ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ মমিন বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত মাদক কারবারি মোঃ নজরুল ইসলাম প্রকাশ ‘ডিজে নজু’ (৪২) ও তার স্ত্রী পারুল বেগম (৩২)-এর বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে তাদের হেফাজত থেকে মোট ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট (৮০+৫০) উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ওই দম্পতিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম মোঃ আঃ কুদ্দুস মিয়ার ছেলে এবং পারুল বেগম তার স্ত্রী। তাদের বাড়ি ফরদাবাদ মমিন বাড়ি, ইউনিয়ন- ফরদাবাদ, থানা- বাঞ্ছারামপুর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।