বিশ্ব বার্তা

আজ পবিত্র শবে মেরাজ: ইবাদত ও প্রার্থনায় মুখর মুসলিম উম্মাহ

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মাবলম্বীদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত। এই রাতটি ইবাদত বন্দেগী ও প্রার্থনার মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য মধ্য দিয়ে পালন করবেন সমগ্র ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ।

 

ইসলামের ইতিহাস অনুযায়ী,হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ নির্দেশে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) পবিত্র মক্কা থেকে মদিনা ও ঊর্ধ্বাকাশে ভ্রমণের সৌভাগ্য লাভ করেন। এই ঐতিহাসিক ঘটনাই ‘ইসরা ও মেরাজ’ নামে পরিচিত। এ সময় মহানবী (সা.) আল্লাহর দিদার লাভ করেন এবং মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।

 

পবিত্র কুরআনের ইতিহাস থেকে আরো জানা যায় বরকতময় এই রাতে মহানবী (সা.) ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে সিদরাতুল মুনতাহা, বায়তুল মামুর, বেহেশতের নদীসহ জান্নাত ও ফেরেশতাদের বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন।

 

এই রাতটি মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ হ‌ওয়ায় এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ধর্মীয় উপাসনালয় মসজিদের পাশাপাশি নিজ নিজ ঘরে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, জিকির, নফল নামাজ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর রহমত,ক্ষমা ও তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য প্রার্থনা করে থাকেন।

Related Articles

Back to top button