শিক্ষাসারাদেশে

জুনিয়র বৃত্তির ফলাফলে উপজেলার সেরা রূপসদী বৃন্দাবন, ধারে কাছেও নেই কোনো স্কুল

রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় শিক্ষা ও সাংস্কৃতিক দিক থেকে সব সময়ই এগিয়ে। বিভিন্ন ক্যাটাগরিতে এই স্কুলটি উপজেলার সর্বোচ্চ অবস্থান ধরে রেখেছে বহুকাল। এবারও তার ব্যতিক্রম নয়।

জুনিয়র বৃত্তির ২০২৫ এর ফলাফলে উপজেলার সর্বোচ্চ স্থান ধরে রেখেছে স্কুলটি। বিদ্যালয় থেকে মোট ২৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। এর মধ্যে সাধারণ ক্যাটগরিতে ১৫ টি ও ট্যালেন্টপুলে ৮ টি।
অন্যান্য স্কুলের সাথে তুলনা করলে এর হার অধিক বেশি। শাহরাহাত আলী উচ্চ বিদ্যালয় থেকে পায় ৯ টি বৃত্তি, উজানচর কে এন উচ্চ বিদ্যালয় পায় ৪ টি, ফরদাবাদ, আশ্রাফবাদ, দুলারামপুরসহ আরো বেশ কয়েকটি স্কুল থেকে কোনো বৃত্তিই পায়নি কোনো শিক্ষার্থী।

 

এর মধ্যে ১৭ টি বৃত্তি পেয়ে বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তৃতীয় অবস্থানে দরিকান্দি বাড্ডা আসমাতুন্নেসা উচ্চ বিদ্যালয়, এখানে বৃত্তি পেয়েছে ১০ জন শিক্ষার্থী।

পুরো উপজেলায় সর্বমোট ৯৪ জন শিক্ষার্থী বৃত্তি পায়।

 

রূপসদী বৃন্দাবনের এমন অভাবনীয় সাফল্য উদযাপন করছে শিক্ষক, শিক্ষার্থীসহ প্রাক্তন ছাত্ররা। তারা বিভিন্ন মাধ্যমে বলছে, শিক্ষার মান বজায়ে এখনো সেরা অবস্থানে শত বছরের এই বিদ্যালয়টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে উল্লাস।

Related Articles

Back to top button