বাঞ্ছারামপুর

চাঁদ না দেখা যাওয়ায় একদিন পিছালো ঈদ—শনিবার আনন্দে মাতবে দেশ

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে শুক্রবার (২০ মার্চ) রমজানের শেষ দিন পালিত হবে এবং শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই শুক্রবার ৩০ রমজান পূর্ণ হবে এবং পরদিন শনিবার ঈদ উদ্‌যাপিত হবে।
এর আগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও চাঁদ দেখা না যাওয়ায় একই সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী সেখানে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

Related Articles

Back to top button