বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

ভেলানগর বড় বাড়ির তরুণদের আয়োজনে ইফতার, গ্রামবাসীর প্রশংসা

বাঞ্ছারামপুরের ভেলানগর বড় বাড়ি তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত হয়েছে এক ইফতার মাহফিল। সামাজিক বন্ধন আরো মজবুত করার লক্ষ্যে একত্রিত হন তারা। পারস্পরিক ভালোবাসায় এগিয়ে চলার প্রত্যয় নিয়ে এমন আয়োজন করে তারা। তরুণ প্রজন্ম যেন একই সুতায় গাথা থাকে সেই আশাবাদ আয়োজকদের। এই তরুণরাই সামাজিক কাজে সবার আগে ঝাপিয়ে পড়েন। সমস্যা কিংবা সম্ভাবনায় নিজেদের সবটুকুই উজার করেন তারা।

শুক্রবার ভেলানগর দক্ষিণ পাড়া বাইতুল ইবাদত জামে মসজিদের সামনে হয় এই ইফতার মাহফিল। এর আগে হয় গ্রামবাসী ও প্রবাসীদের জন্য দোয়া।

ইফতার উপলক্ষে এ দিন সকাল থেকেই আমেজ দেখা যায় ভেলানগরে। বিকেলে সময় গড়াতে থাকলে বাড়তে থাকে মানুষের সংখ্যা। তরুণ প্রজন্মের পাশাপাশি এতে যোগ দেন এলাকার মুরুব্বিরা। তাদের একত্রিত এমন আয়োজনের প্রশংসাও করতে দেখা যায় গ্রামবাসীকে।

ভেলানগরের তরুণ প্রজন্মের দাওয়াতে এতে অংশগ্রহণ করেন আশপাশের এলাকার বন্ধুমহল। নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়াতে এমন আয়োজনের বিকল্প নেই বলে জানান তারা।

এই আয়োজনে প্রবাসীদের ভূমিকাও ছিল। তাদের সহযোগিতায় আরও প্রাণবন্ত হয় ইফতার মাহফিল। সামাজিক বন্ধনকে আরো শক্ত করে তুলতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা।

Related Articles

Back to top button