রাজনীতিলাইফ স্টাইল

গণসংহতির শীর্ষ পদ ছাড়ছেন জোনায়েদ সাকি, আসছে নতুন নেতৃত্ব

গণসংহতি আন্দোলন- জিএসএ’র শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। দলের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল শনিবার এক সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দলটি।

শুক্রবার (৩ এপ্রিল) গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জোনায়েদ সাকির দলীয় পদ ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে শনিবারের সংবাদ সম্মেলনে। পাশপাশি ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব কে পাচ্ছেন, সেটাও দলের তরফ থেকে আগামীকাল জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর হাতিরপুলে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারীর পদ থেকে জোনায়েদ সাকির অব্যাহতি এবং নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন জোনায়েদ সাকি। এরপর বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি।

Related Articles

Back to top button