ব্রাহ্মণবাড়িয়ারাজনীতিসারাদেশে

ওসমান হাদীর মৃত্যু নিয়ে ফেসবুকে আলহামদুলিল্লাহ পোস্ট করায় যুবককে গ্রেফতার

মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়ায় ওসমান হাদীর মৃত্যু নিয়ে ফেইসবুকে আলহামদুলিল্লাহ বলায় ইয়াছিন ভূইয়া (৩৪) নামে এক যুবককে  গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুর পর ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেওয়ার পাশাপাশি তাকে ‘টেরোরিস্ট’ উল্লেখ করে মন্তব্য করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে ক্ষোভে ফেটে পরে স্থানীয় জনতা। সবশেষে তারা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে কসবা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম ইয়াছিন ভূইয়া (৩৪)। তিনি কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাসিন্দা এবং বাবরু ভূইয়ার ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা সময়ের বাঞ্ছারামপুরকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদীকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Related Articles

Back to top button