চট্টগ্রাম বিভাগ

মুরাদনগর থানায় গ্রেফতারি পরোয়ানা তামিলে শ্রেষ্ঠত্বের দখল ভেলানগরের শামীমের

নিজস্ব প্রতিনিধি।

কুমিল্লার মুরাদনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম আহম্মেদ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন।
তার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামে। তিনি ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য অরুণ মিয়ার ছেলে।
তার এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছে স্থানীয়রা। জানিয়েছেন দোয়া। শিক্ষকসহ সবাই অদূর ভবিষ্যতে সাফল্যের কামনা করেন শামীমের।
বৃহস্পতিবার (১২ মার্চ) কুমিল্লা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
জানা গেছে, দায়িত্ব পালনে আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক গ্রেপ্তারি পরোয়ানা তামিল করায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তির পর এএসআই শামীম আহম্মেদ মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়। সহকর্মীদের সহযোগিতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সর্বোপরি মহান আল্লাহর রহমতেই এটি সম্ভব হয়েছে।”
তিনি ভবিষ্যতেও দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Back to top button