ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় পুকুরে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে পুকুরের পানিতে ডুবে জান্নাত নামে ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। জান্নাত স্থানীয় সাগর মিয়ার একমাত্র মেয়ে।

স্থানীয়রা জানান, জান্নাতের পরিবার পুকুরপাড়ের একটি বাড়িতে ভাড়া থাকেন। পরিবারের কেউ ঠিকভাবে বলতে পারেননি, কখন শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল মাওয়া জানান, পরিবারের ভাষ্যমতে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বেলা সাড়ে ১২টার দিকে তাকে পানি থেকে তোলা হয় এবং মুখ থেকে অনেকটা পানি বের করা হয়। হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায় বলে জানান তিনি। পরে পরিবার শিশুটির মরদেহ নিয়ে বাড়ি ফিরে যায়।

Related Articles

Back to top button