ব্রাহ্মণবাড়িয়া

ইরানের হামলায় আহত নবীনগরের আমিনুল

ইরানের ড্রোন হামলায় আহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম নামের এক যুবক। শনিবার (২৮ মার্চ) কুয়েতে আঘাত হানা একটি মিসাইলের আঘাতে তিনি আহত হন বলে জানা গেছে।

আহত আমিনুলের বাড়ি নবীনগরের দৌলতপুর গ্রামে। তার হাঁটুতে আঘাত লেগেছে। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন।

কুয়েতে থাকা বাংলাদেশি প্রবাসীরা বিষয়টি নিশ্চিত করেছেন। তার পাসপোর্টের একটি কপি সময়ের বাঞ্ছারামপুরের হাতে এসেছে।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ড্রোন হামলা চালায় ইরান।

ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গতকাল শনিবার থেকে যৌথ হামলা শুরু করেছে। যুক্তরাষ্ট্রকে এর জবাব দিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতেও হামলা শুরু করে দেশটি।

Related Articles

Back to top button